ব্যবহারের শর্তাবলি
শেষ আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬
১. প্ল্যাটফর্ম কী
Turfbd বাংলাদেশের ইনডোর ফুটবল টার্ফ খুঁজে বুক করার জায়গা। খেলোয়াড় আর মালিকের মধ্যে সময় বুক করা সহজ করে। বুকিংয়ের টাকা আমরা ধরে রাখি না। টাকা সরাসরি মালিককে যায় — bKash, Rocket, Nagad, ব্যাংক, অথবা নগদ।
২. অ্যাকাউন্ট
সাইন ইন হয় ইমেইলে পাঠানো লিংক দিয়ে। সেই ইমেইল আপনার দায়িত্ব। ভুয়া তথ্য দিয়ে বুক করা যাবে না।
৩. বুকিং
- অনলাইন বুকিং মালিক না বলা পর্যন্ত নিশ্চিত নয়।
- সঠিক বাংলাদেশি মোবাইল নম্বর আর আসল ট্রানজেকশন আইডি দিতে হবে।
- স্ক্রিনশট মিলে না গেলে মালিক বুকিং বাতিল করতে পারেন।
- মালিক ফোন বা সামনে এসে বুক করা খেলোয়াড়কে নিজে যোগ করতে পারেন।
- মালিক চাইলে খেলোয়াড় আগে টাকা না দিয়ে বুক করতে পারে, ম্যাচের দিন দেবে।
৪. মালিকদের সাবস্ক্রিপশন
খেলোয়াড়রা যাতে সার্চে টার্ফ পায়, তার জন্য মাসিক প্ল্যান লাগে। সাধারণ প্ল্যান মাসে Tk 1,050 (তালিকার দাম Tk 1,500)। ট্রায়াল কত দিন, সেটা অ্যাডমিন ঠিক করেন।
৫. দায়
মাঠের অবস্থা, নিরাপত্তা, টাকা নিয়ে ঝামেলা, আর ম্যাচ বাতিল — এগুলো মালিক আর খেলোয়াড়ের মধ্যে। Turfbd টার্ফ খুঁজে বুক করার জায়গা। বুকিংয়ের টাকা আমরা ধরে রাখি না, আর ম্যাচের ফলের দায়ও নিই না।
৬. যোগাযোগ
ওয়েবসাইট: turfbd.live · ফেসবুক: facebook.com/turfbd