Turfbd
টার্ফ খুঁজুন
সাইন ইন

সহজ গাইড

উপরের EN / বাং দিয়ে ভাষা বদলান। প্রশ্ন থাকলে turfbd.live বা facebook.com/turfbd-এ লিখুন।

খেলোয়াড়টার্ফ মালিক📚 সম্পূর্ণ ডকুমেন্টেশন

খেলোয়াড়দের জন্য

অ্যাকাউন্ট ছাড়াই সময় বুক করা যায়। পরে সব বুকিং দেখতে বা রিভিউ দিতে চাইলে সাইন ইন করুন।

১. টার্ফ খুঁজুন

  1. টার্ফ খুঁজুন খুলুন।
  2. জেলা বেছে নিন, অথবা টার্ফের নাম লিখুন।
  3. একটি টার্ফে ট্যাপ করুন — ছবি, দাম ও ক্যালেন্ডার দেখাবে।

২. সময় বেছে নিন

  1. ক্যালেন্ডারে একটি দিন চাপুন। সবুজ দিনে খালি সময় আছে।
  2. খালি সময় চাপুন। ধূসর বা সোনালি সময় ইতিমধ্যে নেওয়া বা অপেক্ষায়।

৩. মালিককে টাকা পাঠান, তারপর প্রমাণ দিন

  1. bKash, Rocket, Nagad বা ব্যাংক — যেগুলো সেই টার্ফ দেখায়।
  2. নম্বরে ট্যাপ করে কপি করুন। স্লটের দাম ঠিক তত টাকা পাঠান।
  3. আপনার নাম ও বাংলাদেশি ফোন দিন (01XXXXXXXXX)।
  4. ট্রানজেকশন আইডি লিখুন। পেমেন্টের স্ক্রিনশট আপলোড করুন।
  5. জমা দিন। সময় আপাতত আপনার জন্য ধরা থাকবে। মালিক Approve চাপলে বুকিং নিশ্চিত।

মালিক না বলা পর্যন্ত মাঠে যাবেন না। বাতিল হলে সেই সময় আবার খালি হবে।

৪. আপনার বুকিং

উপর থেকে সাইন ইন চাপুন এবং ইমেইল দিন। ম্যাজিক লিংক পাঠানো হবে — পাসওয়ার্ড লাগবে না। তারপর আমার বুকিং খুলুন। নিশ্চিত ম্যাচের পর তারকা দিয়ে রিভিউ দিতে পারবেন।

টার্ফ মালিকদের জন্য

ফ্রি ট্রায়াল চলাকালীন, অথবা মাসিক প্ল্যানের টাকা দেওয়া থাকলে, খেলোয়াড়রা আপনার টার্ফ দেখতে পাবে।

১. টার্ফ যোগ করুন (7 দিন ফ্রি)

  1. আপনার টার্ফ যুক্ত করুন চাপুন এবং ইমেইল দিয়ে সাইন ইন করুন। তারপর টার্ফের তথ্য দিন।
  2. নাম, এলাকা, ছবি, সাইজ (যেমন ৭ বা ১৪ জন), আর খেলোয়াড় যে নম্বরে টাকা পাঠাবে (bKash / Rocket / Nagad / ব্যাংক) লিখুন।
  3. সাপ্তাহিক খোলার সময়, স্লট কত মিনিট, আর দাম সেট করুন। সেভ করলে ক্যালেন্ডার তৈরি হবে।

প্রথম 7 দিন ফ্রি। ট্রায়াল শেষ হলে ৩ দিনের মধ্যে সেই মাসের বাকি দিনের টাকা দিন। যত দিন বাকি, তত টাকা। এরপর প্রতি মাসের ৩ তারিখের মধ্যে Tk 1,050 দিন। তালিকার দাম Tk 1,500। এখন দিলে সেই মাস চলে যায়। মাসের মাঝে যোগ করলে শুধু বাকি দিনের টাকা।

২. সাইন ইনের পর

মালিক পেজ প্রথমে Calendar খুলবে। উপরে ট্যাবগুলো:

  1. Calendar — প্রতিদিনের স্লট। খালি স্লটে চাপলে সময় বা দাম বদলানো যায়, মুছেও ফেলা যায়। উপরে Update slots বা Remove slots দিয়ে এক দিন বা অনেক দিন একসাথে বদলান। ডায়ালগে This day only মানে শুধু সেই দিন। বুক করা স্লটের উপর মাউস রাখলে Approve, Reject, অথবা পরে দেওয়ার টাকা পেইড করা যায়। বুক করা স্লট কখনো মুছে যায় না।
  2. Slot Builder — সপ্তাহের নিয়ম, আর খেলোয়াড় কত দিন আগে বুক করতে পারবে।
    • Weekly template — কখন খুলবে, কখন বন্ধ, স্লট কত মিনিট, সাধারণ দাম, আর সময় অনুযায়ী দাম। কত মাস আগে বুক করা যাবে, আর কোন তারিখ থেকে স্লট বানাবেন (Generate slots from), সেটাও এখানে।
    • Open days — সপ্তাহের কোন দিন খোলা (রবি থেকে শনি)। Save weekly template চাপলে সেই সীমার খালি স্লট নতুন করে বানানো হয়। বুক করা স্লট থাকে।
  3. Bookings — সব বুকিং। Pending, Unpaid, Confirmed বা Rejected দিয়ে বাছাই করুন। অনলাইন বুকিং Approve বা Reject করুন। পরে দেওয়ার বুকিং পেইড করে দিন।
  4. Subscription — মাসিক প্ল্যানের টাকা।
  5. Revenue — নিশ্চিত বুকিংয়ের আয়। CSV নামানো যায়।

Edit turf (ড্যাশবোর্ডের কার্ড) — ছবি, পেমেন্ট নম্বর, সুবিধা, আর চাইলে খেলোয়াড়দের একটা নোটিশ বদলান। সেটা টার্ফের পাতায় চলবে।

Manual book (উপরে ডান পাশ) — ফোন বা সামনে এসে বুক করা খেলোয়াড়ের জন্য স্লট ধরে রাখুন। টাকা পেয়ে থাকলে Paid now, পরে নেবেন তাহলে Pay later। বাকি টাকা ক্যালেন্ডার ও আয়ের পাতায় দেখা যায়। পেয়ে গেলে Mark as paid চাপুন।

৩. তালিকা ফি পরিশোধ

  1. Subscription খুলুন।
  2. bKash, Rocket, Nagad বা ব্যাংক বেছে টাকা পাঠান, তারপর স্ক্রিনশট দিন। খেলোয়াড়রা যেমন করে, তেমন।
  3. কার্ডের বাটন থাকলে সেটাও ব্যবহার করা যায়।
  4. আমরা মিলিয়ে নিলে টার্ফ সার্চে থেকে যায়।

প্ল্যানের সময় শেষ হলে খেলোয়াড়রা আপনাকে খুঁজে পাবে না। ড্যাশবোর্ড খোলা থাকবে। পুরনো অপেক্ষমাণ বুকিং Approve করা যাবে। টাকা দিলে আবার চালু হবে।

৪. সহজ পরামর্শ

  • পেমেন্ট নম্বর ঠিক রাখুন। ভুল হলে খেলোয়াড় টাকা পাঠাতে পারবে না।
  • বুকিং তাড়াতাড়ি Approve করুন। তাহলে খেলোয়াড় বিশ্বাস করে।
  • সপ্তাহের নিয়ম Slot Builder-এ। এক তারিখ বা কয়েক দিন বদলাতে Calendar → Update slots। ডায়ালগে This day only মানে শুধু সেই দিন।
  • বাটনের উপর মাউস রাখলে ছোট ব্যাখ্যা দেখায়। বাংলায় পড়তে উপরে বাং চাপুন।

লাইভ সাইট: turfbd.live

Turfbd

বাংলাদেশের টার্ফ মালিক ও খেলোয়াড়দের জন্য তৈরি।

টার্ফ খুঁজুনসাইন ইনকীভাবে ব্যবহার করবেনপ্ল্যাটফর্ম গাইডশর্তাবলিগোপনীয়তামেসেঞ্জারfacebook.com/turfbd